• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

ফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২১৬ পঠিত
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩

, ২১ জুন, ২০২৩ () :  প্রথমবারের মতো আয়োজিত  নারী ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি  ক্রিকেটের ফাইনালে  শক্তিশালী ভারতের কাছে  হেরে গেছে  বাংলাদেশ এ; দল।  হংকংয়ে  আজ অনুষ্ঠিত  ফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দলকে ৩১  রানে হারিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ‘এ’ দল।
সেমফিাইনালে গতকালই শক্তিশালী পাকিস্তানের  বিপক্ষে এক  রোমাঞ্চকর জয় নিয়ে  ফাইনাল নিশ্চিত করেছিল  বাংলাদেশের  মেয়েরা। তবে শিরোপা মঞ্চে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয়েছে লতা মন্ডলের দলকে।
টস জিতে  আগে  ব্যাটিং  করতে  নেমে  ৭ উইকেটে  ১২৭ রানে আটকে যায় ভারতীয় নারী এ দল। তবে  জবাবে টপ অর্ডারের ব্যর্থতায়  ১৯.২ ওভারে মাত্র ৯৬ রান করতে পারে বাংলাদেশ দল।
লক্ষ্যমাত্র বড় না হলেও ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সাথি রানির সঙ্গে সোবহানা মোশতারি একটা জুটির আভাস দিয়েছিলেন। কিন্তু থিতু হয়ে থামেন দুজনই। ১১ বলে ১৩ করে বিদায় নেন সাথি। সোবহানা ২২ বলে করেন ১৬ রান।
পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। অধিনায়ক লতা, অভিজ্ঞ মুরশিদা খাতুন আর বড় ভরসা আগ্রাসী ব্যাটার স্বর্ণা আক্তার  তিনজনের কেউই দুই অঙ্কের  কোটা স্পর্শ করতে পারেনি।
৫৬ রানেই তাই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও টানছিলেন নাহিদা আক্তার। কিন্তু তার একার পক্ষে কঠিন সমীকরণ মেলানো সম্ভব ছিল না।  নাহিদা এক প্রান্তে আগলে রেখে  দাঁড়িয়ে দেখেছেন বাকিদের যাওয়া-আসা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব ভাল শুরু  করতে পারেনি ভারতও। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন মারুফা আক্তার, সানজিদা খাতুন মেঘলারা। পাওয়ার প্লের শেষ ওভারে শ্বেতা সেহরাওয়াতকে তুলে নেন বাঁহাতি স্পিনার নাহিদা। খানিক পর ইউ ছেত্রীকে ফেরান রাবেয়া খান। গঙ্গাদি তিশাকে রান করতে দেননি সুলতানা খাতুন।
তবে দীনেশ বৃন্দা , কানিকা আহুজাদের আটকানো যায়নি। বৃন্দা ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। কানিকা খেলেন ২৩ বলে ৩০ রানের ইনিংস। এদিনও বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাহিদা। ৪ ওভার বল করে ১৩ রানে নেন ২ উইকেট।
নাহিদা পরে ব্যাট হাতেও ২২ বলে ১৭ রান করে ছিলেন অপরাজিত। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। বাংলাদেশের মেয়েদের ধসিয়ে অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ে রেখেছেন বড় ভূমিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ