• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪৮ পঠিত
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে আনিছা বেগম (৫০) এবং ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টায় তার স্বামী আবদুল কুদ্দুস (৫৮) মারা যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। আনিছা ও আবদুল কুদ্দুসের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী। দম্পতির ছেলে মো.আনিসুর জানান, তার বাবা দিনমজুর ছিলেন। মা বাসাবাড়িতে কাজ করতেন। তারা দুই জন তেজগাঁওয়ের নাখালপাড়া থাকতেন। গত ১৫ জুন বাড়ির পাশে টিনের প্রাচীর দিয়ে ভেতরে ভেকু মেশিনে মাটি কাঁটার কাজ চলছিল। সেখানে মাটি কাঁটার সময় গ্যাসের লাইনের পাইপ ভেঙে ফেলা হয়। বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেনি। পরে সেই লাইন থেকে গ্যাস বের হয়ে তার বাবা-মার রুম গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণে তাদের রুমে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। ঘটনার সময় তারা দুজনেই ঘুমিয়ে ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বাচ্চু মিয়া বলেন, লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ