• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে ব্যাংকগুলোকে নির্দেশ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪৮ পঠিত
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩

২১ জুন, ২০২৩ () : বাংলাদেশ ব্যাংক আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বিপুল পরিমান নগদ অর্থের লেনদেনের কথা বিবেচনা করে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্ত করার বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
এই লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ ব্যাংকের সমন্বয়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করে উক্ত কর্মকর্তার পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে মেইল করার নির্দেশ দেয়া হয়।
বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই সেখানে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করতে হবে।
সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি কর্পোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে।
এতে বলা হয়েছে, ব্যাঙ্কগুলো প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলো ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক শাখাগুলোকে ঈদ পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বড় পর্দায় ভিডিও চালাতে হবে বলে এতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ