• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

প্রধানমন্ত্রী সত্য উদ্ঘাটন করেছেন, কাউকে ভয় পান না: কাদের/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৫৫ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসের কথা যেমন বলেছেন, তেমনি সেন্টমার্টিনেরও কথা বলেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সেন্টমার্টিন অন্য একটা দেশ লিজ নিতে চায়। সত্য বলতে তিনি (শেখ হাসিনা) কখনও নত হন না, দ্বিধাগ্রস্থ হন না। মির্জা ফখরুল আজকে বলে- কৌশল! শেখ হাসিনা ক্ষমতায় থাকার কৌশল, ক্ষমতার রাজনীতি করেন না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, বিবেক ছাড়া কাউকে ভয় করেন না। আজকে সত্য তিনি উদ্ঘাটন করেছেন। শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক- এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকের ক্ষমতার দরকার নেই। শুধু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হোক, এটাই তাদের রাজনীতি। বাংলাদেশের একটি দল এই রাজনীতি আজকে করছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার বিশ্বাসঘাতকতা, রক্ত ঝরাতে চায়। এই অপশক্তিকে রুখতে হবে। এই জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। এই বাংলাদেশবিরোধী অপশক্তিকে রুখতে হবে। বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শপথ নিতে ও অঙ্গীকার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আছি। এই মাটি আমাদের মাটি। এই মাটিতে আমাদের শিকড়। এখানেই আমাদের জন্ম। এই মাতৃভূমির মর্যাদা পিতা বঙ্গবন্ধুর পতাকা। এর মর্যাদা আমরা যেকোনও মূল্যে, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো। সেটাই আমাদের শপথ। বাঙালির জীবনে দুটি অর্জন, দুটি লেগাসি আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটি বঙ্গবন্ধু মজিব স্বাধীনতার জনক, আরেকটি আমাদের মুক্তির, সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। একটি লেগাসি স্বাধীনতার, আরেকটি মুক্তির। শেখ হাসিনার উত্তরাধিকারও বেঁচে থাকবে। এই দুটি অর্জনের ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ