• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

চাটখিলের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম / ৩৬৭ পঠিত
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩

নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশে বিদেশে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।

বুধবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানান উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাইয়ের পক্ষ থেকে চাটখিল উপজেলা জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার সালাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন- ঈদ- উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা যোগায়।
জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক বাবর আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন অসহায় গরীব-দুঃখী ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানরা কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ইদুল-আজহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা নিয়ে আসুক।
পরিশেষে তিনি আরো বলেন ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে জবাইকৃত পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে অথবা মাটি গর্ত করে পুঁতে ফেলতে হবে।পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।
চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জগলু বলেন, জহির উদ্দিন বাবর বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের উপজেলা আহ্বায়ক পদে সুনামের সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে চাটখিল উপজেলা যুবদলকে সুসংগঠিত করেছেন। আমি তার রাজনৈতিক উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ