• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

আমি দুর্নীতি করতে আসিনি, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি- হাসিব আলম তালুকদার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ৮৬৪ পঠিত
আপডেট: সোমবার, ৩ জুলাই, ২০২৩

পটুয়াখালীর বাউফলে সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এভিআর গ্রুপের চেয়ারম্যান ও বীর উত্তম সামসুল আলম তালুকদারের সন্তান হাসিব আলম তালুকদারকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

এসময় তিনি বলেন, আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম। আমার মা একজন শিক্ষক। আমি দুর্নীতি করতে এ দেশে আসিনি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। এলাকাবাসী পাশে থাকলে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাউফল গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩রা জুলাই) দুপুরের দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে তাকে এ গণসংবর্ধনা দেয়া হয়। এসময় স্থানীয় হাজার হাজার মানুষের স্লোগান ও বাদ্য যন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাসিব আলম তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমেন খান, কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম হিরন ও ইউনিয়ন যুবলীগের সভাপিত আবদুল হাই সহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী সহ এলাকার সাধারণ জনগণ।

উল্লেখ্য, বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের পুত্র হাসিব আলম তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও গরীব দু:খী মানুষকে সাহায্য সহযোগিতা সহ বিভিন্ন উপকরন দিয়ে আসছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ