• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

সংসদে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, ২০২৩ পাস/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪০ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

৫ জুলাই, ২০২৩ () : জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, ২০২৩ পাস হয়েছে।
আর্থিক ও প্রশাসনিক অনুশীলনে দেশের সরকারি-বেসরকারি (পিপিপি) কর্তৃপক্ষের ভূমিকায় বড় পরিবর্তন আনতে সংসদে এই বিল পাস করা হয়েছে।
সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়।
বিদ্যমান আইনে বলা হয়েছে যে, পিপিপি কর্তৃপক্ষ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদনের ক্ষেত্রে নিরপেক্ষ ও স্বাধীন হবে। কিন্তু সংশোধিত আইনে স্বাধীন শব্দটি বাদ দেয়া হয়েছে।
বাংলাদেশ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অ্যাক্ট, ২০১৫, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি অবকাঠামো নির্মাণের লক্ষ্যে স্থানীয় ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করে বেসরকারি খাতের সাথে একটি অংশীদারিত্ব তৈরি করতে প্রণীত হয়েছিল।
সংশোধনীতে পিপিপি কর্তৃপক্ষের চেয়ারপার্সনের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারপার্সনের যেকোনো সভায় সভাপতিত্ব করার বিধান করা হয়েছে এবং প্রতি বছর সভার সংখ্যা হবে কমপক্ষে দুইটি।
বিলে সাংগঠনিক কাঠামো অনুমোদনের ক্ষমতা বোর্ড অব গভর্নরস এর পরিবর্তে সরকারের উপর ন্যস্ত করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ