• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

মহারাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৯০ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুই ডজন মানুষ। মঙ্গলবার মুম্বাই থেকে ৩০০ কিলোমিটার দূরে মুম্বাই-আগ্রা হাইওয়েতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার সকালের দিকে ধুলে জেলার মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া পলাসনার গ্রামের কাছের একটি মোড়ে বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছেন অনেক মানুষ। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকটি একটি সাদা গাড়িকে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উল্টে গিয়ে আঘাত হানে আরও কয়েকটি গাড়িতে। ওই সময় বাসস্ট্যান্ডে অপেক্ষারত লোকজনের ওপর আঘাত হানে সাদা গাড়িটি। এতে ঘটনাস্থলেই ১৫ জনের প্রাণহানি ঘটে। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ট্রাকটি ব্রেক ফেল করে। এরপর সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড গতিতে সেটি দুটি মোটরসাইকেল, একটি গাড়ি এবং তার পিছনের দিক থেকে আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এ ছাড়া হাইওয়ের একটি বাসস্ট্যান্ডের কাছে থাকা ধাবায় এসে উল্টে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ