• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

সরকারের পদত্যাগ ঘোষণার আগে কোনো সংলাপ নয়: ফখরুল/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৯৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

যতক্ষণ সরকার পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত সংলাপের কোনো প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা কোনো ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে- নিরপেক্ষ (বা তত্ত্বাবধায়ক বা যাই বলেন) সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনো প্রশ্নই আসবে না। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সংলাপ নিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন দেওয়ার কথা বলেছেন’, এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করতে পারেন না? তাহলে তো দেশের সকল মানুষ খুশি হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগও যদি আসে আবার ক্ষমতায়, তাহলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করবেন কিন্তু বলছেন সব ত্যাগ স্বীকার করবেন। সেটা তো ত্যাগ নয়, সেটা কী আমরা ভালোভাবেই বুঝি। এ সময় পাশে বসা কল্যাণ পার্টির চেয়ারম্যান মে.জে. (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, আমি একটি কথা বলতে চাই, আমাদের আবেদন আপনি জীবন ত্যাগ করবেন না। তখন বলবেন বিএনপি-জামায়াত আমার জীবন সংহার করেছে। সংবাদ সম্মেলনে বিএনপিনেতা সেলিমা রহমান, আবদুল আউয়াল মিন্টুসহ ১২ দলীয় জোটের নেতারা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য মোস্তফা জামাল হায়দার, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ