• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

সবাই মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীর নটরডেম কলেজ অডিটোরিয়ামে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত ১৬৮তম ‘মহান সাঁওতাল বিদ্রোহ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বীরের জাতি। অতীতে আমরা কোনো অন্যায় বা অপকর্ম মেনে নেইনি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা বার বার ঐক্যবদ্ধ হয়েছি। আমরা গারো, হাজং, মারমাসহ সবাইকে নিয়ে চলতে চাই। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল কিংবা এ ভূমি সবার। আমরা তার এ ডাকে সবাই সাড়া দিয়েছিলাম। স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। কিন্তু ঘাতকরা তাকে হত্যা করেছিল। মন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছি। এ যাত্রায় সবাইকে এগিয়ে যেতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমাদের যারা নৃগোষ্ঠী আছে সবাই বাঙালি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সাঁওতালদের জন্য পৃথক ভূমি কমিশনের দাবিতে সরকারপ্রধান পাশে থাকবেন আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের দেশের ছয়টি ঋতুর মতো বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে বসবাস করছে। সাঁওতাল বিদ্রোহের সময় যোদ্ধারা কখনও ইংরেজদের বন্দুক বা গুলির ভয় করেনি। আমাদের এ বঙ্গে অনেক আন্দোলন হয়েছে। ইলা মিত্রও তেভাগা আন্দোলন করেছিলেন। তখন ইংরেজদের বর্বরতা ছিল নির্মম। আপনারা ১৬৮ বছর আগের সেই বিদ্রোহ আর বীরত্বের ইতিহাস যেভাবে ধরে রেখেছেন, আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সার্বজনীন প্রার্থনার মধ্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্রিস্টান ধর্ম যাজক কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ