• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

দুমকিতে ভোটে জিতেই প্রতিপক্ষ প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

এম জাফরান হারুন।।

পটুয়াখালীর দুমকিতে ইউপি নির্বাচনে জয়ী হয়েই প্রতিপক্ষ প্রার্থীসহ পরিবারকে মারধর করে বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের লুথ্যারান এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে জয়লাভ করা প্রার্থী কবির মৃধা, তার ভাই জাকির মৃধা, বারী মৃধা ও তাদের সন্তানদের নেতৃত্বে প্রায় দেড়শ কর্মী নিয়ে প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী আবদুর রাজ্জাক (রাজা মৃধা)র বাড়িতে হামলা বাড়িঘর ভাংচুরসহ নগদ অর্থ ও স্বর্নলংকার লুট করে নেন।

এসময় বাঁধা দিলে প্রার্থী আব্দুর রাজ্জাক মৃধা তার স্ত্রী, সন্তানসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ইউপি সদস্য প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, তালা মার্কা নিয়ে বিজয়ী প্রার্থী হুমায়ুন কবির মৃধা তাঁর দুই ভাই এবং তাদের ছেলেরা সহ প্রায় দেড়শ কর্মী নিয়ে আমার পরিবারের উপর হামলা বাড়িঘর ভাংচুর এবং , বিজয়ী প্রার্থীর ছেলে আমার স্ত্রীর গলার চেইনসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।

অভিযুক্ত সদ্য বিজয়ী ইউপি সদস্য মো: হুমায়ুন কবির মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু বানোয়াট নাটক। ভোটে হেরে গিয়ে নিজের ঘরবাড়ি নিজেরাই ভাংচুর করে আমাদের দোষ দিচ্ছে।

এব্যাপারে দুমকি থানা ওসি মো আবুল বাশার বলেন, হামলার ঘটনা শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ