• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

শুধু বিএনপি নয় জনগণের দাবি শেখ হাসিনার পতন’/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

এক দফা শুধু বিএনপির দাবি এ দাবি জনগণের উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের সাথে আজ সারাদেশে ৩৪টি দল এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। জনগণ তাদের অধিকার ফেরত চায়। বিএনপি একের পর এক তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছেন। কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী, পুলিশ কিছুকিছু জায়গায় গ-গোল করেছে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকলের একটি দাবি, শেখ হাসিনার পতন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। এরআগে বিকেলে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে শাপলা চত্বর বটতলা থেকে পদযাত্রা বের করে রংপুর জেলা ও মহানগর বিএনপি। পদযাত্রাটি নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

পরে নগরীর গ্রাণ্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদ ভরসা, আমিনুল ইসলাম রাঙ্গা জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু সহ অন্যরা।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঢাকা উপণ্ডনির্বাচনে সরকার স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার জন কি ধরণের শক্তি প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলাবাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ওই প্রার্থীকে ধরে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের গুণ্ডা বাহিনীর হাতে। তাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ