• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ৪৩, ভোটার ৩৫ হাজার রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও চড়া মাছ-মাংসের দর শাহজালাল বিমানবন্দরে কাতার প্রবাসীর শরীর থেকে ২ কোটি ৩২ রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ যুক্তরাষ্ট্রে চাকরি হারালেই ছাড়তে হবে দেশ, নতুন প্রস্তাব সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাইপলাইনে ভারত থেকে ৪৭ লাখ লিটার ডিজেল এল পার্বতীপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়সীমা মানার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাংবাদিক কামাল লোহানী করোনার উপসর্গ নিয়ে।

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক ঃ সাংবাদিক কামাল লোহানী মারা গেছেন। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার ছেলে সাগর লোহানী কিছুক্ষণ আগে ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বেঁধে রাখতে পারলাম না। চলে গেলেন কামাল লোহানী।’

৮৬ বছর বয়সী কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর গতকাল শুক্রবার সকালে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

কভিড-১৯ আক্রান্ত কামাল লোহানীকে গতকাল শুক্রবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছিল। এর আগে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে।

দৈনিক মিল্লাত থেকে শুরু করে আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় সাংবাদিকতা করেছেন কামাল লোহানী। পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী  দুইবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন বলে জানা  যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ