• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

গণঅধিকার পরিষদ কার্যালয়ে তালা লাগানোর নিন্দা ফখরুলের/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৬১ পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবন মালিক কতৃর্ক তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ওই ভবনে প্রবেশের সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা হয়েছে দাবি করে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহা ভোটডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে এখন মাঠে নেমেছে। এজন্য বিরোধীদলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে। যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়। তিনি বলেন, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবন মালিকপক্ষ কতৃর্ক তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ নেতাকর্মীকে আহত করে। এই ঘটনায় আবারও প্রমাণ হলো বর্তমান সরকার দেশে বিরোধীদল ছাড়া একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনোই ধূলিস্যাৎ হতে দেবে না। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করাসহ পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ