• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪০ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এর উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস এডমিরাল র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন। র‌্যাংক ব্যাজ পড়ানো শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব জনাব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনায় দোয়া এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরবর্তীতে নৌপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত নৌ প্রধান নৌসদরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সকল পরিদপ্তরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ