• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

নয়া পল্টনে জামালপুর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সমাবেশ চলাকালে বিকালে নয়া পল্টনের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনার পর আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। মঞ্জুরুল ইসলামকে দেখা যায় রক্তমাখা হাত নিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে। প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪ থেকে ৫ জন কর্মী আহত হয়েছে। মাথা সেভ করতে গেলে লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে। কেন আপনার ওপর হামলা করলো জানতে চাইলে তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। আমি আমাদের অন্যান্য কর্মীদের রক্ষা করতে গেলে আমার ওপর হামলা করে। বাবুল খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি আগের ঘটনায় উপস্থিত ছিলেন। এর আগেও ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনায় ঘটনাস্থলে ছিলেন না। সংঘর্ষের পরে এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করতে দেখা যায়। সেখানে এক কর্মকর্তা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ