• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

বিএনপি যখন ক্ষমতায় ছিলো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে – এমপি গোলাপ/দৈনিক ক্রাইম বাংলা।। 

কাজী নাফিস ফুয়াদ, ডাসার (মাদারিপুর)।। / ২২৫ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কাজী নাফিস ফুয়াদ, ডাসার (মাদারিপুর)।।

বিএনপি যখন ক্ষমতায় ছিলো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, মানুষ হত্যা করেছে তারা উন্নয়ন বিশ্বাস করেনা বিএনপি ভোগে বিশ্বাস করে ত্যাগে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

শুক্রবার সন্ধ্যায় ডাসার উপজেলার আইশার বাজারে, ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চা চক্র অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থাশীল কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবেনা। আগামী নির্বাচনে সকলে নৌকা মার্কায় ভোট দেওয়ান আহবান জানান তিনি।

ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শিকদারের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, জেলা আওয়ামী মৎসজীবীলীগের সদস্য সচিব( সেক্রেটারি) ইসতিয়াক হোসেন খান তুষার কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান,ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান,নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু বিভুতি ভিশন বাড়ৈ, সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ