• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

জরুরী ত্রাণ সহয়তা ও পরিবেশ বান্ধব আম গাছের চাড়া বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২৭৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

মনির হাওলাদার।।

কুয়াকাটার মহিপুর ইউনিয়ন পরিষদ মাঠে গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি কর্তৃক বৃহস্পতিবার বেলা ১১ টায় আয়োজিত জরুরী ত্রাণ সহায়তা ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় ৬৫ দিন মাছ ধরার অবরোধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ১০০০ জন জেলে ও তৎ সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়, সেই সাথে ১৪৮৭ জন স্পনসর শিশু পরিবারের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা হিসেবে দুটি করে আম গাছের চারা বিতরণ করা হয়। এ সময় গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিষদ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব শাহিনা পারভীন সীমা এবং সেই সাথে মহিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম সেলিম, ইউপি সদস্যবৃন্দ সহ প্রতিষ্ঠানটির কর্মিবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক জনাব কে. এম. আবুল ফাত্তাহ্ এবং সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা জনাব পঙ্কজ কুমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ