• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

কক্সবাজারের টেকনাফে ভেসে এল তরুন তরুনীর জোড়া লাশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমাটিন সমুদ্র সৈকতের জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত দুই  তরুন- তরুনীর লাশ।
শুক্রবার ১১ আগষ্ট সকাল সাড়ে ৮ টার দিকে সেন্টমাটিনের দক্ষিণ পাড়ার হলবুনিয়া এলাকার পার্শ্ববর্তী  সমুদ্র সৈকত থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। সেন্টমাটিনের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক সেলিম হোসেন এ প্রতিবেদককে জানান, লাশ উদ্ধার  হওয়া তরুন তরুনীর বয়স ২৫ থেকে ৩০ বছর হবে বলে  ধারনা করা হচ্ছে। তাদের পরিচয় সনাক্তের কার্যক্রম  চলছে।
সেন্টমাটিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে দক্ষিণ পাড়ার ৯ নং ওয়ার্ডের  হলবনিয়া এলাকার জোয়ারের পানিতে এক কিলোমিটারের মধ্যে অজ্ঞাতনামা এ লাশ দুটি ভেসে আসে। স্হানীয় লোকজন দেখতে পেয়ে তাকে খবর দেয়। তিনি বিষয়টি  সেন্টমাটিন ফাঁড়ির দায়িত্বরত অফিসারকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর  প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ