• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় হজ্জ যাত্রীদের সেবায় চালু হলো ট্রাভেল এজেন্সী/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩১ পঠিত
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখারী)।।

এই প্রথমবারের মতো হজ্জ যাত্রীদের সেবায় পটুয়াখালীর কলাপাড়ায় চালু হয়েছে ট্রাভেল এজেন্সী। এর ফলে হজ্জ যাত্রীরা টিকিট বুকিংসহ অন্যান্য সেবা পাবে হাতের নাগালে।

শনিবার বেলা ১১ টায়দেশের ঐতিহ্যবাহী হজ্জ এজেন্সী রিয়াদুল জান্নাহ হজ্জ ও ওমরা গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় প্রেসক্লবের নিজতলায় “পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী”র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ শাখাটির উদ্বোধন করেন ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ’র গর্ভনর, রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের চেয়ারম্যান ড.মূফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব’র সদস্য ও পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী’র স্বত্বাধিকারী

হাজী মো.এনামুল হক। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো.হুমায়ন কবির,রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের পরিচালক মো.নিয়াজ মোর্শেদ সরকার, মাও.মো.মাহবুবুর রহমান, কলাপাড়া সিনিয়র
মাদ্রাসার প্রিন্সিপল মাও.মো.নাসির উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. মো.মাসুম বিল্লাহ রুমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ