• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

আমতলীর নাচনাপাড়া গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২২৫ পঠিত
আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।

বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে ২৭ শে আগস্ট রবিবার সকালে এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে গোষণা করা হয়েছে। আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ -এনএসএস এ কার্যক্রমের আয়োজন করেন।
আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামের বালুর মাঠে নাচনাপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার জন্য প্রায় ৫শতাধিক কিশোর কিশোরী ও মায়েদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর কিশোরী হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, এনএসএস এর নির্বাহী পরিচালক এডভোকেট শাহাবুদ্দিন পাননা, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনার ফলক উম্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ