• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউফলে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিএনপির সাবেক এমপি গ্রুপ সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদারের বাস ভবনের সামনে থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ও রংবেরঙের প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তার (ফারুক আহম্মেদ) বাসভবনের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অপর দিকে বিএনপির মুনির গ্রুপ সকাল ১০ টার দিকে বাউফল হাইস্কুল সংলগ্ন মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম থেকে কেন্দ্রীয় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়ামে এক সভার আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ