• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্যকারী ৩৮৮ কর্মক্ষেত্র বন্ধ রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে ৩ বনকর্মী অপহরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ৩১৭ পঠিত
আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফের নেচার পার্কের পাহাড়ি এলাকা
থেকে ৩ বনকর্মীকে অপহরন করেছে পাহাড়ি সন্রাসীরা
শুক্রবার ১ সেপ্টেম্বর বিকালে হ্নীলা ইউনিয়নের নেচার পার্ক থেকে তাদের অপহরণ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অপহৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের(২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আব্দুর রহমান( ৪২)ও আব্দু শুক্কুরের ছেলে আব্দু রহিম (৪৬) তারা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বনপাহারাদার হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বনবিভাগের রেন্জ কর্মকর্তা আবুল কালাম সরকার।
তিনি বলেন,পাহাড়ি এলাকা থেকে আমাদের ৩ জন বনকর্মীকে অপহরন করা হয়েছে। আমার ধারনা পাহাড়ী সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের তিন বনকর্মীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, বিকাল থেকে তিনজন বন পাহারাদার নিঁখোজ রয়েছেন।আমাদের ধারণা তাদের অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।তাদের উদ্ধার কাজে বিজিবি, র‍্যাব,ও পুলিশের একটি দল মাঠে রয়েছে।এ ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত আছে বলে আমাদের সন্দেহ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অপহৃত তিন বনকর্মীকে উদ্ধার কাজে মাঠে আছে পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ