• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্যকারী ৩৮৮ কর্মক্ষেত্র বন্ধ রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৮১ পঠিত
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প হতে এক রোহিঙ্গা কিশোরের গলাকাটা মৃতদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ১০ নম্বর ক্যাম্পের একটি নালা হতে মুজিবুর রহমান (১৭) এর লাশ উদ্ধার করা হয়।
এর আগে ভোর ৫ টার দিকে ১০ নম্বর ক্যাম্পের এইচ/২৫ ব্লকের রোহিঙ্গারা পানি চলাচলের নালায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে রোহিঙ্গারা পুলিশকে খবর দেয়। এরপর এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে উখিয়া থানায় অবগত করেন।
উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মুজিবুর রহমান বালুখালী ৮/ডব্লিউ ক্যাম্পের এ/৪৬ ব্লকের ওবায়দুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সদস্যরা কিশোর মুজিবুর রহমান কে জবাই করে ও কুপিয়ে হত্যা করে। শুক্রবার রাত ১১ টার পর থেকে শনিবার ভোর ৫ টার মধ্যে সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে মন্তব্য করেন পার্শ্ববর্তী রোহিঙ্গারা।  এ অবস্থায় ক্যাম্পে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ