• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

জাতীয়তাবাদী সমবায় দলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ আল মামুন।। / ৬৪৪ পঠিত
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আল মামুন।।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল রাজশাহী জেলা শাখার উদ্যোগে সংগঠনের বিভাগীয় প্রতিনিধি সভা রাজশাহী শহরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) পদ্মাতীরে অবস্থিত জিন জিয়ান চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক মন্ত্রী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এই সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মধ্যে সমবায়ের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজকে সমবায় দল সুসংগঠিত করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ত্বরান্বিত করে দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সমবায় দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডক্টর নিজাম উদ্দিন, রাজশাহী বিভাগীয় সমন্নয়ক মল্লিক মুহাঃ মোকাম্মেল কবির, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, রাজশাহী জেলা সমবায় দলের সভাপতি এ্যাডঃ আশরাফ আলী এবং রাজশাহী বিভাগের ৮ টি জেলা হতে সভাপতি/সাধারণ সম্পাদক ও আহ্বায়ক/সদস্য সচিব,যুগ্ম আহ্বায়ক বৃন্দগনের অংশ হিসেবে নওগাঁ জেলা হতে ডাঃ ইকরামুল বারীর সফর সঙ্গী হিসেবে জাতীয়তাবাদী সমবায় দলের যুগ্ন আহবায়ক আব্দুল মতিন,মশিউর রহমান,যুবনেতা আল মামুন,বাবু, আশরাফুল,বিএনপি নেতা আনিছার রহমান, আতিকুর রহমান,সাজ্জাদ আহম্মদ,আবুল হোসেন, সমবায় দলের এনামুল,পিনাকী কবিরাজ, ইদ্রিস আলী, হায়দার আলীসহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ