• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগুন সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে-খাদ্যমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২৮৩ পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,আগুন সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে,বিএনপি ফের আগুন সন্ত্রাসের পথে হাঁটছে।

শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, ঢাকাসহ বিভিন্ন স্থানে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঘটনাগুলো ভোর রাতে ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী সব দলের। সরকারের বিরোধিতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এ সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্ক-ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশকে উন্নত করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ