• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে কোনো সংকট নেই: মন্ত্রী নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি

কলাপাড়ায় যুবলীগ নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৯৮ পঠিত
আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও গণসংযোগ
করেছেন। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরে ‘‘এক নজরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য’’ লিফলেট বিতরণ করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ
কার্যালয়ের সামনে এক পথসভায় কেন্দ্রীয় যুবলীগের এই নেতা বক্তব্য রাখেন।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বর্তমান সরকারের এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের চাপলী বাজার, মৎস্য বন্দর মহিপুর আলীপুর, কুয়াকাটা  গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে তৃণমূলের মানুষের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ