• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কলাপাড়ায় ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে এমপির শুভেচ্ছা বিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০০ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান।

শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আলী আহম্মেদ, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু প্রমুখ। এ সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী
সমবায় সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, প্রায় ৫ বছর ক্ষমতায় আছি কোন ব্যবসায়ীর উপর আমার দলের কোন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে সুযোগ দেইনি। সালিশ বানিজ্য বন্ধ করতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ