• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩০ কোটি নয়, ৩০০ মিলিয়ন ডলারে চট্টগ্রামে আঞ্চলিক এভিয়েশন হাবের পরিকল্পনা ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ৩০৯ পঠিত
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

গাজাঁয় বর্বর ইসরাইলী হামলায় ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ ও
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকমালা খেলাঘর আসর, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ ও নাগরিক উদ্যোগ এর আয়োজনে রবিবার বিকেল ৫ টায় কলাপাড়া পৌর
শহরের মনোহরপট্টি সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি এস.এম আবুল হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর
সমিতি কলাপাড়া শাখা’র আহবায়ক মো. রফিকুল ইসলাম, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মনোয়ারা বেগম ও ইয়াকুব খাঁন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার। প্রতিবাদ সমাবেশ শেষে ইসরাইলের পতাকা পুড়িয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ