• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরে ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জামায়াত আমিরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে কোনো সংকট নেই: মন্ত্রী নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন

নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাবেক সাধরাণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের অনুসারীরা জেলা শহর মাইজদীর পৌর বাজারে অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করে।

পরে সংক্ষিপত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মুক্তা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাটু, যুবদল নেতা আবুল হাসনাত রাসেল, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হান্নান সজীব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রনি সারোয়ার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ১৮ সালের মত আরেকটি একতরফা নির্বাচন করার পায়তারা করছে। কিন্তু অবরোধ সফল করার জন্য নেতাকর্মিরা রাজপথে থাকবেন। প্রয়োজন জীবন দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ