• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের এক যুবকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম (২০) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শেখ কামাল সেতুর উপর এ ঘটনাটি ঘটে। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও,আকুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আজির উদ্দিন এবং মায়ের নাম ঝরনা বেগম।
দূর্ঘটনার বিষয়ে নিশ্চিত ভাবে কেউ জানাতে পারেনি। তবে উদ্ধার কারী পথচারীরা জানান, নিহত ফকরুল শেখ কামাল সেতুর উপর ছিল। এসময় ঢাকা গামী পরিবহনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুত্বর আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থাকা জাতীয় পরিচয় থেকে তার পরিচয় পাওয়া গেছে। তবে তিনি কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন তা নিশ্চিত করে জানা যায়নি।তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ