• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জামায়াত আমিরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে কোনো সংকট নেই: মন্ত্রী নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার

জাসদের পার্লামেন্টরী বোর্ডের সভা আগামীকাল/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ১৯৪ পঠিত
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পার্লামেন্টারী বোর্ডের সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই এবং  প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাতকার নিয়ে মনোনয়ন বোর্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করবে। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।
উল্লেখ্য, গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চারদিনব্যাপী জাসদের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন পত্র বিক্রি করা হয়। চারদিনে স্বশরীরে ও অনলাইনে জাসদের ৩৯১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
শেষ দিনে গতকাল মঙ্গলবার যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন নোয়খালী-৫ আসনে মোহাম্মদ মকছুদার রহমান মানিক, মৌলভীবাজার-২ আসনে নিহার বেগম, নোয়াখালী-৪ আসনে এস এম রহিম উল্যাহ, টাঙ্গাইল-৬ আসনে এস এম আবু মোস্তফা, মুন্সিগঞ্জ-১ আসনে এডভোকেট নাসিরুজ্জামান, বরিশাল-৫ আসনে একে এম মনিরুল আলম, রাজশাহী-২ মো: আমিরুর কবির, দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, গোলালগঞ্জ-১ মো: কায়েকুজ্জামান, গোলালগঞ্জ-২ শেখ মাসুদার রহমান, মাদারীপুর-২ সালাইউদ্দিন খান, সুনামগঞ্জ-৫, আলাউদ্দিন মুক্তা, চুয়াডাঙ্গা-২, আকসিজুল ইসলাম রতন, পাবনা-৫ আলহাজ্ব আফজাল হোসেন রাজা ও চট্টগ্রাম-৮ শ্যামল বিশ্বাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ