• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালালে নির্বাহী পরিচালককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে মামলা বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জামায়াত আমিরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে কোনো সংকট নেই: মন্ত্রী নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকার সঙ্গী না পেয়ে দলছুট নেতাদের বাগানোর চেষ্টা করছে: রিজভী/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ২০৯ পঠিত
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আজ রোববার সকাল ৭টায় রাজধানীর বনানীর কামাল আর্তাতুক সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বনানী মাঠ থেকে কাকলীতে এসে শেষ হয় মিছিল। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষোভকালে রিজভী বলেন, দেউলিয়া সরকার এখন সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথাও সাড়া না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতাদের বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হালুয়া-রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনের সমালোচনা করে রিজভী বলেন, ভারত সরকারের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উচিত, বাংলাদেশের জনগণ যা চায় সেটিকে সমর্থন দেওয়া। মিছিলে আরও ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ