• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়ীত্ব পেলেন আফসানা জেসমিন পপি/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৮ পঠিত
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। সোহেল সরওয়ার কাজল ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয়ে পড়ে।
এদিকে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান পদে কেউ না আসা পর্যন্ত  চেয়ারম্যান-০১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার, ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসক ও রামু উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরিত এ প্রজ্ঞাপনের অনুলিপি রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
গত ১৯ নভেম্বর সোহেল সরওয়ার কাজল কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। জেলা প্রশাসক পদত্যাগ পত্রটি গ্রহন করে এতদবিষয়ে পরবর্তী করনীয় সংক্রান্ত বিষয়ে নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার সচিব বরাবরে পত্র পাঠিয়েছিলেন।
উল্লেখ্য সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান। সর্বশেষ ২০১৯ সালের ২৪ মার্চ তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ২৪ মার্চ উপজেলা চেয়ারম্যান হিসেবে ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৪ মাস আগে পদত্যাগ করলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ