• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের তদবির ও অনিয়মের বেড়াজালে বন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

অননুমোদিত ও রাজস্বফাঁকির ওষুধ জব্দ লাজফার্মায় র‌্যাবের অভিযান।

রিপোর্টার: / ৩৮৪ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা সরকারের অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন লাগেজ পার্টির মাধ্যমে আমদানির অভিযোগে বিপণনকারী প্রতিষ্ঠান লাজ ফার্মার কাকরাইল শাখায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ, অননুমোদিত ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ, তা সরকার নির্ধারণ করেছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রয়েছে রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও।কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় আমরা দেখতে পেয়েছি, বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত করা হয়েছে, যার রাজস্ব পরিশোধের নথি কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। এর অধিকাংশগুলিই তারা আমদানি করেছেন লাগেজ পার্টির মাধ্যমে। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ