• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের টেকনাফে শালীশি বৈঠকে বৃদ্ধকে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৩২ পঠিত
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফে চলাচলের রাস্তার বিরোধের জের ধরে সালিশি বৈঠকে ইট ছুঁড়ে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত বৃদ্ধ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াপাড়ার হোসন আলীর ছেলে আব্দুস সালাম(৭০)।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় ভিকটিমের বসতঘরের উঠানে শালীশি বৈঠককালে এঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই নুরুল ইসলাম।তিনি বলেন,বসত-বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে আমার ভাই নিহত আব্দুস সালাম ও আমার জেঠাতো ভাই আব্দুস শুক্কুরের মধ্যেই  চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ  চলে আসছিল।
এ বিরোধ নিষ্পত্তি’র জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ শনিবার সকালে আমার ভাইয়ের বসতঘরের উঠানে একটি শালীশি বৈঠক করা হয়।
এসময় আব্দুস শুক্কুর ও তার ছেলে আব্দুল্লাহসহ কয়েজন মিলে সালিশি বৈঠক চলাকালীন সময় ইট ছুঁড়ে মারে বৃদ্ধ  আব্দু সালামকে। এক পর্যায়ে আব্দুস সালামের মাথায় ইট পড়লে সে ঘটনাস্থলে পড়ে যায়।পরবর্তীতে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,চলাচলের রাস্তা বিরোধের জের ধরে নয়াপাড়া এলাকায় এই হত্যাকান্ডটি ঘটে।এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।এবং লাশটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসামীরা পলাতক থাকায় কাউকে আটক করা হয়নি।তবে তাদের আটকের অভিযান  চলমান বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উসমান গনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ