• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

ঘোড়াঘাটে নাশকতা মামলয় আরোও শিবিরের বর্তমান-সাবেক চার সেক্রেটারী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২৮১ পঠিত
আপডেট: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটেট্রাক ভাংচুরের ঘটনার মামলার ইসলামী ছাত্রশিবিরের বর্তমানও সাবেক চার সেক্রেটারীকে আটক করেছে থানা পুলিশ।

পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।পরে তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

গ্রেপ্তারকৃত  শিবির নেতারা হলেন, উপজেলা শাখার বর্তমান সেক্রেটারী খোদাদাদপুর গ্রামের জুম্মান খানের ছেলে রাকিব হোসেন (২৭), উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারী পুড়ইল গ্রামের আনিসুর রহমানের ছেলে শাহানুর আলম (৩১), সাবেক সেক্রেটারী পূর্ব পালশা গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে ইমরান হোসাইন (৩০) এবং ৩নং সিংড়া ইউনিয়নে সেক্রেটারী মুগলিশপুর–নয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে (১৮)।

পুলিশ জানায়,গত ২৭ নভেম্বর রাতে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শৌলানামক স্থানে মালবোঝাই ট্রাকে ঢিল নিক্ষেপ করে নাশকতা সৃষ্টি করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এতে একটি মালামাল বোঝাই ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বিএনপি–জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং বিষ্ফোরক উপাদানাবলী আইনের পৃথক দুটি ধারায় মামলা দায়ের করেন ট্রাকটির চালক সোহেল রানা (৩২)। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা উদ্ধার করে বলে নিশ্চিত করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন,ট্রাক চালকের দায়ের করা নাশকতা মামলার তদন্তে গ্রেপ্তার চার আসামীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে সোমবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ