• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালালে নির্বাহী পরিচালককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে মামলা বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জামায়াত আমিরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে কোনো সংকট নেই: মন্ত্রী নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কলাপাড়ায় মশাল মার্কার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২৭ পঠিত
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

জাতীয় সংসদ নির্বাচন ১১৪ পটুয়াখালী ৪ (কলাপাড়া, মহিপুর,রাঙ্গাবালী) আসনে জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিঠু বলেন,মুক্তি যুদ্ধ দেখেছি যুদ্ধে অংশ গ্রহন করতে পারিনি। তাই মুক্তিযুদ্ধের মত ভোটের মাঠে আরেকটি যুদ্ধে অংশ নিয়েছি। তিনি আরও বলেন,দেশে চলমান আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমার এই যুদ্ধ।তাই আগামী ৭ জানুয়ারি পটুয়াখালী ৪ আসনের সকলে ভোটার কেন্দ্রে উপস্থিত থেকে মশাল প্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়াও তার এই ভোট যুদ্ধে গনমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনগণকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ