• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ বয়স্কদের বিমান ভ্রমণ সহজ করতে হামাদ ও ‘ইসান’র যৌথ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দুর্গাপূজার টানা দীর্ঘ ছুটি নভেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় কক্সবাজার বিমানবন্দর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা সানায় বিমান হামলা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

ভোলা-৪ আসনে বিজয় পেলেন জ্যাকব/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২৪২ পঠিত
আপডেট: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলা-৪ আসনে বিজয় পেলেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
রবিবার (৭ জানুয়ারি ২০২৪) সারা দেশের মতো ভোলায় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল চারটায়। ভোট গ্রহণকে কেন্দ্র করে সারা দেশেই উৎসব মুখর আনুষ্ঠানিকতা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। ভোলা-৪ আসন চরফ্যাশন ও মনপুরা এ দুটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে আবারও নির্বাচিত হলেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।তিনি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
তিনি ২ লাখ ৪৪ হাজার ৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান পেয়েছেন ৫৯১৮ ভোট। এছাড়া আবুল ফয়েজ (স্বতন্ত্র) ৪৯০২, মোঃ হানিফ (তৃণমূল বিএনপি) সোনালী আঁশ ৩৩২৯, আলাউদ্দিন ন্যাশনাল (পিপলস পার্টি) আম প্রতীকে ২৩৪৩ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ