• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

বাউফলে চোর সন্দেহে যুবককে অভিনব কায়দায় নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৭ পঠিত
আপডেট: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে গরু চুরি চোর সন্দেহে এক যুবককে অভিনব কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এতে যুবকটি আহত হয়ে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম মোঃ সোহাগ মুন্সি (২৭), তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর ওয়াডেল এলাকার বাসিন্দা মোঃ ওমর মুন্সির ছেলে। সে পেশায় একজন মাছ ধরা জেলে।

সরেজমিনে চিকিৎসাধীন অবস্থায় আহত মোঃ সোহাগ মুন্সি বলেন, গত বুধবার রাতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের খানকা নামক স্থানের বাসিন্দা আলিমাত চৌকিদারের ৪টি গরু ও লোকমান খার ২টি গরু চুরি হয়। এদিকে শনিবার (১৩ই জানুয়ারি) আমি আমার বাবার সাথে আমাদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। আমি রাগ করে বিকেলের দিকে কালাইয়া লঞ্চ দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ধুলিয়া পর্যন্ত আসি। এদিকে হঠাৎ স্পীডবোট দিয়ে আমার পাশের বাড়ির ফোরকান খা, লোকমান খা, আনার কাজি, সিদ্দিক খা, হেমায়েত খা, খোকন খা, আবদুল খা, হামেদ গাজি ও আলিমাত চৌকিদার সংঘবদ্ধ হয়ে এসে আমাকে ধরে নিয়ে আসে। আমি কিছু বুজে ওঠার আগেই চন্দ্রদ্বীপ চেয়ারম্যান ঘের নামক স্থানে নামিয়ে তারা আমাকে বেধড়ক মারধর করে। সেখান থেকে আমাকে মারতে মারতে নিয়ে যায় আলিমাত চৌকিদারের ঘরে।

আহত মোঃ সোহাগ আরও বলেন, আলিমাত চৌকিদারের ঘরে আমাকে সারারাত আটকিয়ে রেখে বিভিন্ন ভাবে মারধর সহ নির্যাতন চালায়। পরেরদিন আজ রোববার বেলা এগারোটার দিকে তারা সবাই মিলে খানকা ক্লাবে নিয়ে আবারও মারধর সহ নির্যাতন চালায়। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি কোনও গরু চুরির সাথে জরিত না এবং তাদের কোনও গরু আমি চুরি করিনি। আমাকে নির্যাতনের বিচার চাই।

আহত মোঃ সোহাগ মুন্সির বাবা মোঃ ওমর মুন্সি বলেন, আমার ছেলে আমার সাথে ঝগড়াঝাটি করে রাগ করে ঢাকা চলে যায়। পরে আজকে সকালে শুনি তাকে গরু চুরির চোর সন্দেহে লঞ্চ থেকে এনে সারারাত আটকিয়ে নির্যাতন করেছে তারা। আমার ছেলে সবসময় নদীতে জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত থাকে। এমন কর্মকাণ্ডে সে জরিত না। তাই আমি আমার ছেলেকে বিনাঅপরাধে নির্যাতন করায় বিচার দাবি করছি।

এপ্রসঙ্গে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও প্রতিবেদক ব্যর্থ হওয়ায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আলকাস মোল্লা বলেন, ঘটনাটি আমাকে জানালে আমি তাদের বলেছি যে তোমরা সবাই মিলে মারধর না করে সোহাগ কে জিজ্ঞাসা করে কথা বের করো। পরে তারা নাকি জিজ্ঞাসা করতে গিয়ে সোহাগকে উত্তম মাধ্যম দিয়েছে। পরে আবার আজকে রোববার ক্লাবে ডেকে সোহাগকে জিজ্ঞাসা করা হলে সে তাকে নির্দোষ দাবি করে। পরে আমি চলে আসি। এবং শুনতে পাই তারা নাকি তাকে আবার মারধর করেছে। এখন তাদের বিষয় তারা কি করবে?

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ঘটনাটি শুনে সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবং এব্যাপারে এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপে মাছ ধরার পাশাপাশি কৃষকের সম্বল গরু মহিষ লালন পালন করে জীবিকা নির্বাহ করা। কিন্তু রাতের আধারে একদল সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্যরা সেই গরু মহিষ চুরি করে নিঃস্ব করে দিচ্ছে কৃষকদের। গরু মহিষ চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ