• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু :নেপথ্যের কারিগর হেলাল সেন্ডিকেট/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫০ পঠিত
আপডেট: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উখিয়া জালিয়া পালং ২নং ওয়ার্ড কাশিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন উখিয়া পাইন্যাশিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
জানা গেছে, হেলাল কোম্পানির হয়ে মাটি কাটছিল শ্রমিকরা। এ সময় তাদের ওপর পাহাড় ধসের মাটি এসে পড়লে চাপা পড়েন মুসলিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বনবিভাগ সূত্রে জানা যায় অভিযুক্ত হেলালের বিরুদ্ধে উখিয়া জালিয়া পালং বিটে ২ টি মামলাও রয়েছে। যাহার মামলা নং জালিয়া পালং বিট ২৩/২০২৩ইং/ ইনানী রেন্জ ৬২/২০২৩ ইং ও জালিয়া পালং বিট ৮/২২-২৪ ইনানী রেন্জ ৩১)
গত ১০ডিসেম্বর খতিয়ানভুক্ত জায়গা দাবী করে পাহাড় কাটার ঘটনাস্হল পরিদর্শন করেছেন কক্সবাজার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আনিসুর রহমান।
পাহাড় কাটার  ঘটনায় কারা জড়িত ছিল এবং জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্হা নেওয়া হচ্ছে সে প্রশ্নের জবাবে কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, এ ঘটনায় হেলাল ও সরওয়ারের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যাবস্হা নিতেছি। তারা ঐ এলাকার পাহাড় কাটার  সাথে জড়িত।খতিয়ানভুক্ত জমি হলেও পাহাড় কাটা বেআইনি,তাদের অনুমতির কোন কাগজপত্র নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ