• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

জমিজমা বিরোধ কে কেন্দ্র করে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২০৬ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধি। 

বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকায় জমিজমা বিরোধ নিয়ে মো. মতিউর রহমান (৬৫) কে রামদা,দা, বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হুমকি দিয়েছে এলাকার কিছু ভূমিদস্যু। গত শুক্রবার বেলা ১ ঘটিকায় ভূমিদস্যু মোশারেফ হাওলাদার, পাশা হাং, রুস্তম আলী হাং, মোসা: শিল্পী বেগম ও আখিনুর বেগম বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে, মো. মতিউর রহমানের পৈত্রিক সম্পত্তির ১ একর জমির পাকা ইরি ধান জোর পূর্বক কাটিয়া নিয়া যায়।
মো.মতিউর রহমান বলেন , আমার পৈত্রিক সম্পত্তির ধান কেটে নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে ধান কাটার উদ্দেশ্যে জানতে চাইলে এবং বাঁধাগ্রস্ত করলে, ভূমিধসু মোশারেফ, পাশা, রুস্তম সহ সকলে মিলে আমাকে মারধর করে বিভিন্ন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে।
সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায় মো. মতিউর রহমান সহ তার ভাইবোনদের পৈত্রিক সম্পত্তির ১ একর জমির মালিকানা রয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর জমিতে চাষাবাদ করে, যাহার জেএল- ৫১ নং চলাভাঙ্গা মৌজার এস এ খতিয়ান- ১৯১, দাগ ন- ২৫৯১/২৫৯৭ উক্ত জমির পশ্চিম পাশ দিয়ে ২৩-ইরি ধান জোর পূর্বক কাটে নিয়ে যায়। তখন ভূমিদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সকলকে হুমকি দিয়ে যায়।।
এ ঘটনায় আমতলি উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মোশারেফ হাওলাদার, পাশা হাং, রস্তুম আলী হাং, মোসা. শিল্পী বেগম ও আখিনুর বেগম কে আসামি করে, ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৫০৬ /১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যাহা আদলতে চলমান রয়েছে।
উক্ত মামলা ধামাচাপা দেয়ার জন্য ভূমিদস্যু মশারেফ সহ অনন্য ভূমিদস্যুরা অজ্ঞাত একটি মামলা দায়ের করেন। যাহা মামলা নং- ৬৭/২০২৪ মামলাটি তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ