• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কক্সবাজারে নোংরা পরিবেশে ক্ষতিকর উপদানে খাদ্যতৈরী, ১ লাখ টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর উপাদান দিয়ে খাবার তৈরির অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের খুরুশকুল টাইম বাজার এলাকার এশিয়া ফুড প্রোডাক্টস ও কক্সবাজার শহরের কলেজ গেইট এলাকার ঢাকা নিউ ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যা্জিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলামকে সাথে নিয়ে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর কক্সবাজার  পৌরসভা ও সদর উপজেলা জহরলাল পাল। এসময় নিরাপত্তার দায়িত্ব পালন করেন সদর মডেল থানা পুলিশ।
অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর উপাদান দিয়ে খাবার তৈরীর অভিযোগে এশিয়া ফুড প্রোডাক্টস বেকারীর ম্যানেজার গোলাম সাদেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যানেজার গোলাম সাদেক হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকার মৃত শামসুদ্দীনের ছেলে। এ সময় বাজেয়াপ্ত করা হয় ক্ষতিকর পণ্যগুলো। অন্যদিকে কক্সবাজার শহরের কলেজ গেইট এলাকার ঢাকা নিউ ফুড বেকারিকে জরিমানা করা না হলেও সর্তক করা হয় যেন অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর উপাদান দিয়ে খাবার তৈরী করা না হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ