• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০৩ পঠিত
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর সদর উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ হাছান (২৯) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের মো.হানিফের ছেলে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। এর আগে, গত শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো.সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে হাসান সোহেলের কাছে পাওনা টাকা চাইলে সোহেল টাকা দিতে বিলম্ব করলে হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে। ওই সময় সোহেলের শোরচিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ তালিকা মূলে আসামি আটক করে থানায় নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ