• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

জমি নিয়ে বিরোধের জেরে কমলনগরে দু’গ্রুপের সংঘর্ষ আহত-১২/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২০০ পঠিত
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বোয়ালিয়া নামক স্থানে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১২ জন।

আজ (০৪) জানুয়ারি রবিবার সকাল ৯ ঘটিকায় এ সংঘর্ষ ঘটনা ঘটে, এ নিয়ে থানায় মামলা হয়েছে,বলে জানান বাদী মোঃ মোছলেউদ্দিন এবং তিনি বলেন আমাদের পূর্ব মালিক আনা সম্পত্তিতে কৃষি কাজের উদ্দেশ্যে আমরা গেলে আগের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোক্তারের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আরো কিছু লোক সহ লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর এসে অর্তর্কিত হামলা চালায়।

এসময় হামলার খবর শুনে আমাদের পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে, অনেকেই আহত হয় সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এদের মধ্যে মো ইসমাইল রামদার আগাতে গুরুতর আহত হলে তাকে লক্ষীপুর জেলা সদর হাসপাতালে রেপার করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকেও নোয়াখালী মেডিকেল কলেজে রেপার করা হয়, বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অপর পক্ষের মোঃ মোক্তার বলেন আমাদের ক্রয়কৃত জমিতে ওরা জোর করে চাষ দিতেছে এমন খবর শুনে আমরা গিয়ে বাঁধা দিলে তারা আমাদের উপর খিপ্ত হয় পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমার বাবা ও বাড়ির মহিলা সহ অনেকে আহত হয় তারা এখন লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন খবর শুনে ঘটনাস্থলে পোর্স পাঠিয়েছি থানায় মামলা হয়েছে এখন পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ