• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত সবার জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজি দোয়া ও সমর্থন চাইলেন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ৩৮৯ পঠিত
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সৎ নিষ্ঠাবান ও মার্জিত আচরণের মানুষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন দুলাল ফরাজি। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি গজারিয়া বাজারে ব্যবসায়ী ও জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আসন্ন পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন বলে জানান চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন দুলাল ফরাজি ও তার সমর্থকবৃন্দ। তিনি ১৩ ফেব্রুয়ারি সকালে লালমোহন নির্বাচন কমিশন অফিসে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা দিয়ে সন্ধ্যায় পশ্চিম চর উমেদ ইউনিয়নের মূলকেন্দ্র গজারিয়া বাজারে গণসংযোগ করেছেন। আনোয়ার হোসেন দুলাল ফরাজি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরাজি বাড়ির প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃত আঃ রশিদ ফরাজির ছেলে।
দুলাল ফরাজি বলেন, দীর্ঘ ২১ বছর এ ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল। এখন আবার নির্বাচন আসায় ভোটারদের মনে আনন্দ ও উৎসব মুখর আমেজ দেখা যায়। দীর্ঘ ২১ বছর ক্ষমতায় না থেকেও এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করেছি।
আমার ইউনিয়নের ভোটারদের দাবি পূরণের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি।
তিনি আরো বলেন, সুখেদুখে আমি জনগণের সাথে ছিলাম। এখনো আছি। সেবা করার মানসিকতা থেকে আমি নির্বাচনে এসেছি।
নির্বাচনে জয়ের ব্যপারে তিনি শতভাগ আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ