• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জাতীয় সংসদের স্পিকার ২দিনের সফরে পীরগঞ্জে যাচ্ছেন/দৈনিক ক্রাইম বাংলা।।

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।। / ২৬২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক।। 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার ২দিনের সফরে তাঁর নির্বাচনী আসন রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন। ওইদিন সকালে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর হয়ে সড়কপথে দুপুরে পীরগঞ্জে পৌঁছাবেন। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে উপজেলার মদনখালি ইউনিয়নের খালাশপীর দারুল হুদা স্নাতক ফাজিল মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন শনিবার সকালে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ মাঠে শানেরহাট, পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। এরপর উপজেলা সদরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে সাক্ষাত শেষে রাতেই সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকা ফিরবেন স্পিকার। স্পিকারের একান্ত সচীব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত চিঠি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানান। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম জানান, তৃতীয়বারের মতো পীরগঞ্জ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে চতুর্থ বারের মতো স্পিকার হয়েছেনে ড. শিরীন শারমিন চৌধুরী। তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনগণসহ নেতা-কর্মীদের ঢল নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ