• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত সবার জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জর নাচোলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।

নাচোল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসের সঞ্চালনায়

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক অপু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, কসবা ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার,

সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফতেপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আধিবাসী একাডেমীর সভাপতি বিধান শিং প্রমূখ। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা বক্তব্য দেন।

বর্ধিত সভায়, সর্বসম্মতিক্রমে উৎসব মুখর পরিবেশে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কে চুড়ান্ত করেন। এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ