• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

কক্সবাজারে ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামুতে ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর কার্যালয়ের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
অভিযানে লাইসেন্স না থাকায় রামুর ধোয়াপালং এস.বি. এম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ধ্বংস করা হয় ইট তৈরির চুল্লি। এছাড়া একই এলাকার বি.কে.বি ব্রিকসকে ৩ লাখ টাকা, খুনিয়াপালং এলাকার এসএসবি ব্রিকস ইউনিট–২ কে ৪ লাখ টাকা, এসএসবি ব্রিকস ইউনিট–১ কে ৩ লাখ টাকা, পশ্চিম মেরোংলোয়া আল হেরাম ব্রিকসকে ৩ লাখ টাকা ও এমকে ব্রিকসকে ৩ লাখ টাকাসহ সর্বমোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কেমিস্ট আবদুস সালাম, পরিদর্শক খাইরুল কবিরসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারে অবৈধ ইটভাটার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব ইটভাটাকে কার্যক্রম বন্ধে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু ইটভাটা মালিকেরা নির্দেশনা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখে। তাই পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ