• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ বয়স্কদের বিমান ভ্রমণ সহজ করতে হামাদ ও ‘ইসান’র যৌথ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দুর্গাপূজার টানা দীর্ঘ ছুটি

দুর্নীতি মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে।

দুর্নীতির এই মামলায় বুধবার (২০ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আমানের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে ২০০৭ সালের ২১ জুন আমানকে ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরাকেও ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

এরপর এই দম্পতির আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেন। কিন্তু ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে তাদের আপিলের ওপর নতুন করে শুনানির নির্দেশ দেন।

সম্প্রতি বিএনপির এই নেতার করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট এবং দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর গত বছরের ১০ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১২ সেপ্টেম্বর ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আমান। আপিল আবেদনে তিনি খালাস চাওয়ার পাশাপাশি জামিন আবেদনও করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ